প্রধান সূচি

পিরোজপুরে পৌঁছেছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ

পিরোজপুরে এসে পৌঁছেছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। বুধবার বিকেলে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে এ টিকা এসে পৌঁছে। বেক্সিমকো ফার্মার একটি ফ্রিজার ভ্যানে করে এই টিকা পিরোজপুরে আসে। দ্বিতীয় ডেজের জন্য পিরোজপুরে ২৪ হাজার ডোজ টিকা এসেছে।
দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকি। এ সময় সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিযুষ কুমার চৌধুরীসহ জেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থতি ছিলেন।
পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপারভাইজার মো. তৈয়ব আলী জানান, বুধবার বিকেল ৫টার দিকে পিরোজপুরে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এর টিকা এসে পৌঁছে। ভ্যাকসিনের ডোজ গ্রহণ করে তা বিকেলেই আবার উপজেলা ভিত্তিক বন্টন করে প্রতি উপজেলায় পাঠিয়ে দেয়া হয়েছে। তিনি আরও জানান, ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। এর পাশাপাশি প্রথম ডোজের টিকার জন্য যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকেও টিকা দেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে গত ৩১ জানুয়ারী পিরোজপুর জেলায় ৩৬ হাজার করোনার প্রথম ডোজের টিকা এসেছিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial