Wednesday, April 7th, 2021
পিরোজপুরে পৌঁছেছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ
পিরোজপুরে এসে পৌঁছেছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। বুধবার বিকেলে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে এ টিকা এসে পৌঁছে। বেক্সিমকো ফার্মার একটি ফ্রিজার ভ্যানে করে এই টিকা পিরোজপুরে আসে। দ্বিতীয় ডেজের জন্য পিরোজপুরে ২৪ হাজার ডোজ টিকা এসেছে। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকি। এ সময় সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিযুষ কুমার চৌধুরীসহ জেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থতি ছিলেন। পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপারভাইজার মো. তৈয়ব আলী জানান, বুধবার বিকেল ৫টার দিকে পিরোজপুরে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে রাস্তা নির্মানে নিম্নমানের কাজের অভিযোগ
পিরোজপুরের স্বরূপকাঠী পৌরসভার উন্নয়ন কাজের দুই কিলোমিটার সড়ক নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার ৩নং ওয়ার্ডের মামা-ভাগিনার মোড় থেকে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ হয়ে রুস্তুম মুন্সির মসজিদ পর্যন্ত সড়কটি পুন:র্নিমান কাজে নিম্ন মানের খোয়া, মানহীন বিটুমিন ব্যবহারসহ যথাযথ ম্যাকাডম (রাস্তার পুরুত্ব) না দিয়ে রাস্তাটি নির্মান করা হচ্ছে। পৌরসভার উপসহকারী প্রকৌশলী মামুন খান এর সাথে যোগসাজসে রাস্তাটি নির্মানে এ অনিয়ম করছেন ঠিকাদার। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। রাস্তার নিম্নমানের মালামাল অপসারণ করে সঠিক উপকরণ ব্যবহার করে রাস্তা পুন:নির্মানের দাবী জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, রাস্তায়বিস্তারিত পড়ুন
