পিরোজপুরে সুজনের অনলাইনে সাংবাদিকদের প্রশিক্ষণ কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত
জাতীয় শুদ্ধাচার কৌশলের অঙ্গীকার পূরণের লক্ষ্যে পিরোজপুরে অনলাইনে সাংবাদিকদের প্রশিক্ষণ কার্যক্রমের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পিরোজপুরের দৈনিক ইত্তেফাক অফিসে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুজনের জেলা শাখার সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী। আলোচনায় অংশ নেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাংবাদিক খালিদ আবু, মো. হাবিবুর রহমান ও এ কে এম ফয়সাল।
সভায় জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে তথ্য অধিকার আইনের প্রয়োগ ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে ধারণা দেওয়া হয়।
Please follow and like us:
« পিরোজপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র্যালী ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে লকডাউন কার্যকর করতে প্রশাসন কঠোর ভূমিকায় »
