করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পিরোজপুরে পুলিশের বিনামূল্যে মাস্ক বিতরণ
করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরার জন্য সচেতনতা বৃদ্ধি এবং সকলের মাস্ক পরা নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে প্রচরণা অভিযান ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের হুলারহাট বন্দরের লঞ্চঘাটে জনসাধারণ ও লঞ্চের যাত্রীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন পুলিশ সুপার হায়তুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদলসহ পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
এ সময় পুলিশ সুপার হায়তুল ইসলাম খান বলেন, করোনা সংক্রমণ এড়াতে সকলের মাস্ক পরা নিশ্চিত করতে হবে। মাস্কবিহীন কোন যাত্রী গণপরিবহরন ভ্রমন করতে পারবে না।
Please follow and like us:
« বিদ্রোহী প্রার্থী দিপ্তীশকে দলীয় পদ থেকে প্রত্যাহার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে নাজিরপুর উপজেলা চেয়ারম্যানের আবেদন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইউপি নির্বাচন স্থগিত »
