প্রধান সূচি

পিরোজপুরে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পিরোজপুরে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে শহরের ভাগীরথি চত্তরের শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের অনুষ্ঠানমালার সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারী, বেসরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৬টায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুর ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন সমূহ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকাল ৮টায় জেলা ষ্টেডিয়ামে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং সীমিত পরিসরে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পৌরসভার সভাকক্ষে পৌরসভার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
যোহর নামাজবাদ মসজিদসমূহে বিশেষ মোনাজাত, দুপুরে জেলা কারাগার, হাসপাতাল এবং শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial