ভান্ডারিয়ায় গৃহবধুকে গণধর্ষণ : ৫ ধর্ষক গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের ৯নং ওয়ার্ডের দক্ষিণ গাজীপুুর গ্রামে বৃহস্পতিবার রাতে এক গৃহবধু (২৮) গণধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় ভান্ডারিয়া থানা পুলিশ ৫ ধর্ষককে গ্রেফতার করেছে।
পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান শুক্রবার দুপুরে ভান্ডারিয়া থানায় এক প্রেস ব্রিফিং এ জানান, ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ওই গৃহবধু একটি ছেলের সঙ্গে ঘুরতে বের হলে প্রথমে ৪ বখাটে কৌশলে তাকে ডেকে নেয় এবং পৌর শহরের ৯নং ওয়ার্ডের দক্ষিণ গাজীপুরের সালাম তালুকদারের কলাবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে রাত ১২টার দিকে আরো ৪ লম্পট এদের সঙ্গে যোগ দেয় এবং পাশ^বর্তী নবীন ও প্রবীর হাওলাদারের কলাবাগানে নিয়ে ওই গৃহবধূকে আবারও পালাক্রমে ধর্ষণ করে।
পরে ওই গৃহবধু রাতেই ভান্ডারিয়া থানায় এসে বিষয়টি জানালে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৫ ধর্ষককে গ্রেফতার করে।
এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধু বাদী হয়ে ৮ জনকে আসামী করে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে উপজেলা সদরের কানুয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে মো. শামিম হোসেন (৩২), দক্ষিণ গাজীপুর গ্রামের আ. হাই হাওলাদারের ছেলে ইব্রাহিম হোসেন (৩২), শহিদুল শিকদারের ছেলে রব্বানী শিকদার (২৪), রশিদ খন্দকারের ছেলে মিরাজ খন্দকার (২৩) এবং হামিদ তালুকদারের ছেলে জাহিদুল ইসলাম তালুকদার (২৫)কে গ্রেফতার করে।
