প্রধান সূচি

প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ

আমি মো. শামসু উদ্দিন, চেয়ারম্যান, ৩নং তেলিখালী ইউনিয়ন পরিষদ, ভান্ডারিয়া, পিরোজপুর। আজ ২৪ মার্চ, ২০২১ তারিখ বুধবার দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম ও ১৫তম পাতায় “ইয়াবার নিরাপদ রুট উপকূলীয় নৌপথ : টেকনাফ থেকে পিরোজপুরের তেলিখালী হয়ে যাচ্ছে মোংলায়” শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদের বিভিন্ন জায়গায় ইয়াবার নিরাপদ রুট হিসেবে তেলিখালী ইউনিয়নকে উল্লেখ করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত। টেকনাফ থেকে মোংলা যাওয়ার রুট কখনোই তেলিখালী হতে পারে না। প্রকৃতপক্ষে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নটি একটি অত্যন্ত ধর্মভীরু ও শান্তিপ্রিয় এলাকা। এখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেশের অন্যান্য স্থানের তুলনায় বেশ সন্তোষজক। প্রকাশিত সংবাদে আরও উল্লেখ করা হয়েছে “ইয়াবা বহনকারীরা হরিণপালা ইকোপার্ক ও সংলগ্ন ইফতি ব্রিকসের ইটখোলা ও ইটের ভাটায় ইয়াবা ডাম্পিং ও মজুত করে” যা সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে তেলিখালী ইউনিয়নের হরিণপালা ইকোপার্ক সংলগ্ন “ইফতি ব্রিকস” নামে কোন ইটভাটা নেই। আর এখানে যে ইটভাটাটি রয়েছে সেখানে ইয়াবা ডাম্পিং ও মজুত করার মতো এমন জঘন্য অপরাধমূলক কাজ করার প্রশ্নই আসে না। বস্তুত তেলিখালী ইউনিয়নের হরিণপালা ইকোপার্ক ও সংলগ্ন ব্রিকফিল্ডের সুনাম ক্ষুন্ন করার অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে শান্তিপ্রিয় তেলিখালী ইউনিয়নবাসীকে দেশবাসীর কাছে হেয় প্রতিপন্ন করা হয়েছে।
আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সাথে সাথে এটাও উল্লেখ করতে চাই- ভান্ডারিয়ার অভিভাবক, আমাদের সকলের প্রিয় নেতা, সাবেক মন্ত্রী, দীর্ঘ ৩৬ বছরের মাননীয় সংসদ সদস্য জনাব আনোয়ার হোসেন মঞ্জু এর নির্বাচনী এলাকা নিয়ে এমন জঘন্য মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ করে প্রকান্তরে তাকেও দেশবাসীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। দেশের সর্বোচ্চ পর্যায়ের আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যে কোনভাবে তদন্ত করে সঠিকতা যাচাই পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

মো. শামসু উদ্দিন
চেয়ারম্যান
৩নং তেলিখালী ইউনিয়ন পরিষদ
ভান্ডারিয়া, পিরাজপুর।
মোবাইল : ০১৭৪২-২২২২২২

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial