বাগেরহাটে জেলা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ
‘সবাই আমরা মাস্ক পরি, করোনা মুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চালক, যাত্রী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালের মোড়ে বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে এ মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অপারেশন) মো. নজরুল ইসলাম। এসময় বাগেরহাট পুলিশ সুপার মো. আরিফুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাফিন মাহামুদ, মোড়েলগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহ ই আলম বাচ্চু, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল হক, বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« করোনা মোকাবেলায় জেলা পুলিশের উদ্যোগে র্যালী, মাস্ক, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মৎস্য ও প্রাণিসম্পদ খাত সংশ্লিষ্ট শিল্প বিকাশে সকল সহযোগিতা করবে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী »
