ভারতে কোরআনের আয়াত বাতিলের দাবীতে রিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভারতের শিয়া নেতা ওয়াসিম রিজভী কর্তৃক পবিত্র কোরআনের ২৬টি আয়াত বাতিলের দাবীতে আদালতে রিট করার প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে যুব ওলামা পরিষদ নামের একটি সংগঠনের ব্যানারে এই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা শেখ মহিউদ্দিন মাহদী বিল্লাহ বলেন, ভারতে শিয়া নেতা ওয়াসিম রিজভী কর্তৃক কোরআনের ২৬টি আয়াত বাতিলের দাবীতে আদালতে রিট করা হয়েছে। এটা স্পষ্টতই কোরআনের অবমাননা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আমি কোরআন নাযিল করেছি এবং আমিই এর হেফাজতকারী। সুতারং কোরআন বিকৃত হওয়ার বা করার কোন সুযোগ নেই। কেউ যদি এই অপচেষ্টা করে তাকে কঠোর হস্তে দমন করা হবে। অবিলম্বে এই রিট আবেদন প্রত্যাহার অথবা আদালত কর্তৃক রিট খারিজ না করলে গণআন্দোলন করা হবে বলে হুশিয়ারী দেন তিনি।
সংবাদ সম্মেলনে মাওলানা রমিজ উদ্দিন, মো. জাহিদুল রহমান, হাফেজ রবিউল ইসলাম, হাফেজ মো. আরমান হুসাইন, মূসাসহ স্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন।
