Saturday, March 20th, 2021
পিরোজপুরের কদমতলা ইউপি নির্বাচন
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার অভিযোগ
পিরোজপুর সদর উপজেলার কদমতলার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কয়েক দফা সহিংস ঘটনা ঘটেছে। মনোনয়নপত্র দাখিলের কয়েক দিন পূর্বেও দু’পক্ষের সমর্থকের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়। বৃহস্পতিবার দুপুরে কদমতলা ইউপি চেয়ারম্যান প্রার্থী সিহাব হোসেনের নেতৃত্বে পিরোজপুরে মনোনয়নপত্র দাখিল করে ফেরার পথে শহরের পিটিআই’র কাছে সিহাব হোসেনের সমর্থকদের ধাওয়া করে প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. হানিফ খানের লোকজন। হামলায় সিহাব হোসেনের সমর্থকদের ৫ জন আহত হয়। পুলিশ খবর পেয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে আসে। আহতরা হলো শহীদ শেখ, সিদ্দক, মাহাতাব শেখ, বেনজির, তানভির। চেয়ারম্যান প্রার্থী সিহাব হোসেনবিস্তারিত পড়ুন
মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড পেলেন শিক্ষক সবিতা রানী দাস
সফল শিক্ষিকা ও শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২০২১’ পেলেন কাউখালী আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সবিতা রানী দাস। এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন উদ্যোগে বিশ্বনারী দিবস উপলক্ষে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় মাদার অফ হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফলতা ও মহীয়সী নারী মাদার তেরেসার জীবনাদর্শ শীর্ষক আলোচনাসভা ও গুনীজন সংবর্ধনা উপলক্ষে শিক্ষক সবিতা রানী দাসকে সফল শিক্ষিকা ও শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখার জন্য স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২০২১’ দেয়া হয়েছে। সম্প্রতি রাজধানীর শিল্পকলা একাডেমী সংলগ্ন কেন্দ্রীয় কচিকাঁচার মেলা প্রাঙ্গনে মহিলা ও শিশু বিষয়কবিস্তারিত পড়ুন
মোড়েলগঞ্জে নৌকা প্রার্থীর ভয়ে এলাকা ছাড়া অর্ধশতাধিক লোক
বাগেরহাটের মোড়েলগঞ্জে পুটিখালী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ. রাজ্জাক ও তার সমর্থকদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এলাকার অর্ধশতাধিক লোক। আ. রাজ্জাকের সমর্থকদের মারধর ও হুমকী-ধামকীতে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পুটিখালী গ্রামের বাদশা মল্লিকের ছেলে মো. মাসুদ রানা। লিখিত বক্তব্যে মাসুদ রানা বলেন, আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত হওয়ার আগে পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল কাদের ইউনিয়ন চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হলে ভাল হয় কয়েক জায়গায় এমন কথা বলেছি। ১৩ মার্চ চেয়ারম্যান পদে আ. রাজ্জাক আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান।বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
পিরোজপুরের ভান্ডারিয়ার বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ২০১১ সালের সাবেক শিক্ষার্থী মুবিনসহ সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শনিবার ভান্ডারিয়ায় মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। ভান্ডারিয়ার সচেতন নাগরিকের ব্যানারে বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ২০১১ সালের ব্যাচের সাবেক শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের মানুষের উপস্থিতিতে ‘শুধুই কি নিয়তি নাকি অবহেলা ?’ সড়ক ও বন বিভাগ এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের অবহেলার অভিযোগ এনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্থানীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এবং ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে পৃথকভাবে দুইবিস্তারিত পড়ুন
ভারতে কোরআনের আয়াত বাতিলের দাবীতে রিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভারতের শিয়া নেতা ওয়াসিম রিজভী কর্তৃক পবিত্র কোরআনের ২৬টি আয়াত বাতিলের দাবীতে আদালতে রিট করার প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে যুব ওলামা পরিষদ নামের একটি সংগঠনের ব্যানারে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা শেখ মহিউদ্দিন মাহদী বিল্লাহ বলেন, ভারতে শিয়া নেতা ওয়াসিম রিজভী কর্তৃক কোরআনের ২৬টি আয়াত বাতিলের দাবীতে আদালতে রিট করা হয়েছে। এটা স্পষ্টতই কোরআনের অবমাননা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আমি কোরআন নাযিল করেছি এবং আমিই এর হেফাজতকারী। সুতারং কোরআন বিকৃত হওয়ার বা করার কোন সুযোগ নেই। কেউ যদি এই অপচেষ্টাবিস্তারিত পড়ুন
মোংলায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের ঘটনায় অবশেষে মামলায় দায়ের ॥ ধর্ষক আটক
মোংলায় এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের দায়ে ধর্ষক নয়ন মন্ডলকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ এলাকার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। এর আগে ধর্ষণের শিকার যুবতীর পিতা সুশান্ত মন্ডল বাদী হয়ে নয়ন মন্ডলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন (মামলা নং ২৩)। ধর্ষক নয়নকে শনিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ গ্রামের দিনমজুর সুশান্ত মন্ডলের বুদ্ধি প্রতিবন্ধী যুবতী মেয়ে (১৮)কে গত ১৪ ফেব্রুয়ারী সকালে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়েবিস্তারিত পড়ুন
সুন্দরবনের শরণখোলায় বাঘের মরদেহ উদ্ধার
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর ধুনছেবাড়িয়া চর থেকে একটি বাঘের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার রাতে বাঘের মরদেহটি উদ্ধার করেন শরণখোলা স্টেশনের বনরক্ষীরা। শনিবার ময়নাতদন্ত শেষে বাঘের মরদেহটি মাটিচাপা দেওয়া হয়েছে শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায়। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, নিয়মিত টহলের সময় বনরক্ষীরা বনের সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ধুনছেবাড়িয়া চরে একটি বাঘের মরদেহ দেখতে পায়। পরে সুন্দরবনের শরণখোলা স্টেশনের বনরক্ষীরা বাঘটির মরদেহ উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসে। বাঘটির শরীরে হালকা পঁচন ধরেছে। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ৭বিস্তারিত পড়ুন
করমজলে ২৩টি ডিম দিয়েছে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা
সুন্দরবনের করমজল বন্যপ্রাণি প্রজনণ কেন্দ্রে আবারও ডিম দিয়েছে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা। শনিবার সকালে বন্যপ্রাণি কেন্দ্রে কচ্ছপ লালন-পালন কেন্দ্রের পুকুর পাড়ে একটি কচ্ছপ ২৩টি ডিম দিয়েছে। ডিমগুলো ইনকিউবেটরে রাখা হয়েছে। ৬৫ থেকে ৬৭ দিন শেষে এই ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে। এর আগে ২৮ ফেব্রুয়ারি একটি কচ্ছপ ২৭টি, ৩ মার্চ আরেকটি কচ্ছপ ২৩টি, এবং ৫ মার্চ অন্য একটি কচ্ছপ ২৩টি ডিম পাড়ে। এই নিয়ে ২০২১ সালে চারটি কচ্ছপ ডিম দিল। এ বছর আরও দুটি কচ্ছপ ডিম পাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সুন্দরবনের করমজল কৃত্রিম প্রজনণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাবিস্তারিত পড়ুন
