প্রধান সূচি

সুন্দরবনের শরণখোলায় বাঘের মরদেহ উদ্ধার

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর ধুনছেবাড়িয়া চর থেকে একটি বাঘের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার রাতে বাঘের মরদেহটি উদ্ধার করেন শরণখোলা স্টেশনের বনরক্ষীরা।
শনিবার ময়নাতদন্ত শেষে বাঘের মরদেহটি মাটিচাপা দেওয়া হয়েছে শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, নিয়মিত টহলের সময় বনরক্ষীরা বনের সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ধুনছেবাড়িয়া চরে একটি বাঘের মরদেহ দেখতে পায়। পরে সুন্দরবনের শরণখোলা স্টেশনের বনরক্ষীরা বাঘটির মরদেহ উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসে। বাঘটির শরীরে হালকা পঁচন ধরেছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ৭ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট উচ্চতার বাঘটি ৪/৫ দিন আগে বার্ধক্যজনিত কারণে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। জোয়ারের পানিতে ভেসে চরে এসে আটকে পড়েছে। বাঘটির বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর হবে।
নাম প্রকাশ না করা শর্তে সুন্দরবন সংলগ্ন এলাকার এক সমাজ সেবক বলেন, হরিণ ও বাঘ শিকারী চক্র বিষ টোপ দিয়ে বাঘটিকে হত্যা করতে পারে।
এ ব্যাপারে মোড়েলগঞ্জ প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জি এম আ. কুদ্দুস বলেন, ময়না তদন্ত শেষে বাঘটির আলামত সংগ্রহ করা হয়েছে। তা ঢাকায় ফরেন্সি ল্যাবে পাঠানো হবে এবং সেখান থেকে মৃত্যুর সঠিক তথ্য পাওয়া যাবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial