কাউখালীতে মাস্ক না পড়ায় ২৬ জনের জরিমানা
পিরোজপুরের কাউখালীতে মাস্ক না পরে বাইরে বের হওয়ার দায়ে ২৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকালে উপজেলার দক্ষিন ও উত্তর বাজারে এই অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা.খালেদা খাতুন রেখা। এ সময় শতাধিক মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা জানান, দেশে আবারও করোনার প্রকোপ বেড়েছে। এ সময় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরী। তাই সরকারি নির্দেশনা না মানার দায়ে ২৬ জনকে মোট ১ হাজার ৬৭০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক হাজার টাকা জরিমানা করা হয়। করোনা ঝুঁকি এড়াতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Please follow and like us:
« বাগেরহাটে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি ॥ আহত ১৭ (পূর্ববর্তি সংবাদ)
