প্রধান সূচি

Friday, March 19th, 2021

 

শরণখোলায় ইউপি সদস্য প্রার্থীর নেতৃত্বে হামলা ॥ প্রতিপক্ষের ৩০ নেতাকর্মী আহত

বাগেরহাটের শরণখোলায় এক ইউপি সদস্য প্রার্থীর নেতৃত্বে হামলায় প্রতিপক্ষ প্রার্থীর ৩০ নেতা কর্মী রক্তাক্ত জখম হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ৪নং সাউথখালী ইউনিয়নের উত্তর সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের পরিবার ও ১নং সোনাতলা ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. জাহাঙ্গীর হাওলাদার বলেন, শুক্রবার সকালে আমার প্রায় ৩০/৩৫ জন নেতা-কর্মী উত্তর সোনাতলা এলাকায় আনোয়ার ফকিরের দোকানে চা খাচ্ছিল। এসময় পুর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম ডালিমের নেতৃত্বে ২০/২৫ জনের একটিবিস্তারিত পড়ুন


কাউখালীতে মাস্ক না পড়ায় ২৬ জনের জরিমানা

পিরোজপুরের কাউখালীতে মাস্ক না পরে বাইরে বের হওয়ার দায়ে ২৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকালে উপজেলার দক্ষিন ও উত্তর বাজারে এই অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা.খালেদা খাতুন রেখা। এ সময় শতাধিক মাস্ক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা জানান, দেশে আবারও করোনার প্রকোপ বেড়েছে। এ সময় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরী। তাই সরকারি নির্দেশনা না মানার দায়ে ২৬ জনকে মোট ১ হাজার ৬৭০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক হাজার টাকা জরিমানাবিস্তারিত পড়ুন


বাগেরহাটে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি ॥ আহত ১৭

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান সদস্য মো. সজিব তরফদার ও সদস্য প্রার্থী অহেদ মোস্তফা বাপ্পীর সমর্থকদের মাঝে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ডেমা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের লোকদের মাঝে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এসময় ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট ভাংচুর করা হয়। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য প্রার্থী অহেদ মোস্তফা বাপ্পি বলেন, আমি বৃহস্পতিবার মনোনয়নবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial