প্রধান সূচি

পিরোজপুরে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরীজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের জেলা সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরীজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও জেলা নির্বাহী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে সংগঠনের জেলা আহবায়ক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ১১-২০ গ্রেডের সরকারি চাকুরীজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, বরিশাল বিভাগীয় আহবায়ক মো. গোলাম কাদের তীনু, ঢাকা মহানগর পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান পান্না, সহ-সভাপতি মো. মোফাজ্জল হোসেন।
সভায় নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বিদ্যমান বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমানো, এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন, সকল পদে পদোন্নতি বা ৫ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করে ব্লক পোস্ট নিয়মিতকরণ, টাইমস্কেল, সিলেকশন গ্রেড পুনঃবহালসহ বেতন জ্যেষ্ঠতা বজায় রাখাসহ ৮ দফা দাবী জানানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial