প্রধান সূচি

Saturday, March 13th, 2021

 

অর্থনৈতিক বৈষম্য দূর ও নানা অধিকার অর্জনে আমরা পাকিস্তান আমলে লড়াই করে ছিলাম : আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, গণতন্ত্র, বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ভোটের অধিকার এবং অর্থনৈতিক বৈষম্য দূর করতে আমরা পাকিস্তান আমলে লড়াই করে ছিলাম। সে লড়াইয়ের চূড়ান্ত পরিণতিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা লাভের ৫০ বছর পরও উন্নয়নের স্বাদ মানুষ প্রত্যাশিত পর্যায়ে গ্রহণ করতে পারেনি। শনিবার বিকেলে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা জেপি নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, ৫০ বছরে দেশে আরও পরিবর্তন হতে পারতো। এ সময়কালে অন্যায়-অবিচার-দুর্নীতি দূর করা কাঙ্খিতমাত্রায় হয়নি। উন্নয়নের প্রকৃত স্বাদ মানুষ পায়নি। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, বিদ্যুৎবিস্তারিত পড়ুন


সভাপতি শামসুদ্দোহা ॥ সাধারণ সম্পাদক সাদ্দাম ॥ সাংগঠনিক সম্পাদক মামুন

১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের জেলা কমিটি গঠিত

১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম এর পিরোজপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার সংগঠনের জেলা সম্মেলনের মাধ্যমে এ নতুন কমিটি গঠন করা হয়। নব গঠিত জেলা কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি মোহাম্মদ শামসুদ্দোহা, সিনিয়র সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সুমন শরীফ, সাংগঠনিক সম্পাদক মো. মামুন সিকদার, অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক এস এম আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানিক লাল শীল।


পিরোজপুরে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরীজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের জেলা সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরীজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও জেলা নির্বাহী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে সংগঠনের জেলা আহবায়ক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ১১-২০ গ্রেডের সরকারি চাকুরীজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, বরিশাল বিভাগীয় আহবায়ক মো. গোলাম কাদের তীনু, ঢাকা মহানগর পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান পান্না, সহ-সভাপতি মো. মোফাজ্জল হোসেন। সভায় নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বিদ্যমান বেতন বৈষম্যবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial