তিন ভাই-বোনের কৃতিত্ব
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসন ও পিরোজপুর শিশু একাডেমি আয়োজিত ৭ মার্চের ভাষন প্রতিযোগিতায় সাফওয়ান মল্লিক ‘খ’ বিভাগে প্রথম এবং আবৃত্তি প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করেছে। তার ছোট বোন আদিবা চিত্রাংকন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে ১ম এবং আবৃত্তিতে ৩য় স্থান অধিকার করেছে।
এছাড়া ভাষন প্রতিযোগিতায় সাফওয়ান মল্লিকের বড় ভাই আতিফ মোস্তফা ‘গ’ বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে।
আজ রবিবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাম হোসেন।
Please follow and like us:
« প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে চলেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত »
