প্রধান সূচি

Sunday, March 7th, 2021

 

ঐতিহাসিক ৭ মার্চ ও বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে পিরোজপুরে পুলিশের আনন্দ উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে দেশব্যাপী পুলিশের আনন্দ উদযাপনের অংশ হিসেবে পিরোজপুরে জেলা পুলিশ জেলাব্যাপী আনন্দ উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষ্যে পিরোজপুর সদর থানা প্রাঙ্গনে রবিবার বিকেলে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসণ) মোল্লা আজাদ হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই ৭ মার্চ নিয়ে প্রামাণ্যচিত্রবিস্তারিত পড়ুন


কাউখালীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

পিরোজপুরের কাউখালীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, আওয়ামী লীগ, কাউখালী থানা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। এর মধ্যে রয়েছে শিশুদের জন্য বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা আবৃত্তি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা। এছাড়াও বঙ্গবন্ধুকে নিয়েবিস্তারিত পড়ুন


তিন ভাই-বোনের কৃতিত্ব

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসন ও পিরোজপুর শিশু একাডেমি আয়োজিত ৭ মার্চের ভাষন প্রতিযোগিতায় সাফওয়ান মল্লিক ‘খ’ বিভাগে প্রথম এবং আবৃত্তি প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করেছে। তার ছোট বোন আদিবা চিত্রাংকন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে ১ম এবং আবৃত্তিতে ৩য় স্থান অধিকার করেছে। এছাড়া ভাষন প্রতিযোগিতায় সাফওয়ান মল্লিকের বড় ভাই আতিফ মোস্তফা ‘গ’ বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে। আজ রবিবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাম হোসেন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে চলেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন বঙ্গবন্ধুর প্রদর্শিত পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে চলেছে। বিশ্বের ১৩০টি দেশ করোনা ভ্যাকসিন এখন পর্যন্ত নিতে না পারলেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও এই ভ্যাকসিন পাচ্ছে। ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে উদযাপন উপলক্ষ্যে আজ রবিবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। পিরোজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চ্যুয়াল সংযুক্ত হয়ে মন্ত্রী আরওবিস্তারিত পড়ুন


কাউখালীতে ৩৫০ বোতল এ্যালকোহলসহ গ্রেফতার-২

পিরোজপুরের কাউখালীতে ৩৫০ বোতল অবৈধ এ্যালকোহলসহ দুইজনকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলা সদরের উত্তর বাজারে অভিযান চালিয়ে কচুয়াকাঠী গ্রামের আবু আব্দুল্লাহ’র ছেলে মো. নুরুল হাদী ও একই গ্রামের মৃত কানাই কর্মকারের ছেলে শংকর কর্মকারকে ৩৫০ বোতল এ্যালকোহলসহ গ্রেফতার করে। কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। রবিবার সকালে আসামিদেরকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial