কাউখালীতে ৩৫০ বোতল এ্যালকোহলসহ গ্রেফতার-২
পিরোজপুরের কাউখালীতে ৩৫০ বোতল অবৈধ এ্যালকোহলসহ দুইজনকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলা সদরের উত্তর বাজারে অভিযান চালিয়ে কচুয়াকাঠী গ্রামের আবু আব্দুল্লাহ’র ছেলে মো. নুরুল হাদী ও একই গ্রামের মৃত কানাই কর্মকারের ছেলে শংকর কর্মকারকে ৩৫০ বোতল এ্যালকোহলসহ গ্রেফতার করে।
কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। রবিবার সকালে আসামিদেরকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:
« শারি সংস্থার অব্যবস্থাপনা ও অর্থ আত্মসাতের অভিযোগ : মাসের পর মাস ধরে বেতন বন্ধ কর্মকর্তা ও কর্মচারীদের (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে চলেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী »
