প্রধান সূচি

ঐতিহাসিক ৭ মার্চ ও বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে পিরোজপুরে পুলিশের আনন্দ উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে দেশব্যাপী পুলিশের আনন্দ উদযাপনের অংশ হিসেবে পিরোজপুরে জেলা পুলিশ জেলাব্যাপী আনন্দ উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষ্যে পিরোজপুর সদর থানা প্রাঙ্গনে রবিবার বিকেলে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসণ) মোল্লা আজাদ হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই ৭ মার্চ নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরনে কেক কাটা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজম, পিরোজপুর যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।

বক্তব্য রাখেন, সরকারী সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন সিকদার, পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল হক টিটু প্রমুখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল।

সভা শেষে সন্ধ্যায় এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial