প্রধান সূচি

পিরোজপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হয়েছে। ২০১৯-২০ সালে কর্তব্যরত অবস্থায় পিরোজপুর জেলার ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়। পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠানে সেই সকল নিহত পুলিশের পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হয় এবং উপহার প্রদান করা হয়।
এ উপলক্ষে সোমবার জেলা পুলিশ লাইন মিলনায়তনে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম, প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) আল মামুন সিকদার, পুলিশ সুপার (পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন) জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন।
এ সময় নিহত পুলিশ বাহিনীর পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের পুলিশের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমের কর্মীবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এর নেতৃত্বে পুলিশ স্মৃতিস্তম্বে পুষ্পার্ঘ অর্পন করেন জেলা পুলিশের সদস্যরা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial