প্রধান সূচি

পিরোজপুরে গৃহকর্মীর লাশ উদ্ধার

পিরোজপুরে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বিকেলে পৌর শহরের মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহামুদা রহমানের বাসা থেকে এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্বপ্না আক্তার (১২) নামের ঐ মেয়েটি সহকারী শিক্ষিকা মাহামুদা রহমানের মন্ডলপাড়া এলাকার বাসায় গৃহ পরিচারিকার কাজ করতো। স্বপ্না পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, পিরোজপুর-খুলনা বাইপাস সড়ক সংলগ্ন মন্ডলপাড়া থেকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial