প্রধান সূচি

Sunday, February 21st, 2021

 

পিরোজপুরে গৃহকর্মীর লাশ উদ্ধার

পিরোজপুরে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বিকেলে পৌর শহরের মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহামুদা রহমানের বাসা থেকে এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্বপ্না আক্তার (১২) নামের ঐ মেয়েটি সহকারী শিক্ষিকা মাহামুদা রহমানের মন্ডলপাড়া এলাকার বাসায় গৃহ পরিচারিকার কাজ করতো। স্বপ্না পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, পিরোজপুর-খুলনা বাইপাস সড়ক সংলগ্ন মন্ডলপাড়া থেকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিবিস্তারিত পড়ুন


বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ আবদুল গাফ্ফার চৌধুরীর কথা ও শহীদ আলতাফ মাহমুদের অমর সুরে ফুটে ওঠা গভীর অনুভব ও বেদনার দিন একুশে ফেব্রুয়ারি আজ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আত্মত্যাগের অহংকারে জ্বলে ওঠার অনন্য এক দিন আজ। এই দিনে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে ভাষা শহীদদের স্মরণ করছে সারা দেশের মানুষ। পৃথিবীর বুকে ভাষার জন্য রক্ত দিয়ে, অকাতরে জীবন বিলিয়ে দেওয়ার ইতিহাস সৃষ্টিকারী জাতি বাঙালি। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির চেতনার প্রতীক। সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর, আউয়াল, অহিউল্লাহর রক্তে রাঙানোবিস্তারিত পড়ুন


চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আতিফ মোস্তফা প্রথম

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসনও জেলা শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘গ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে আতিফ মোস্তফা। সে পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। রবিবার পিরোজপুর অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম।


ভান্ডারিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভান্ডারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম। পরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি জেপি, মুক্তিযোদ্ধা সংসদসহ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ, স্কাউট, ভান্ডারিয়া প্রেসক্লাব, ভান্ডারিয়া পৌরসভা, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। রবিবার একুশের সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভান্ডারিয়া শহরে প্রভাত ফেরিবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ভাতিজাদের হামলায় চাচা নিহত

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজাদের হামলায় চাচা নিহত হয়েছে। শনিবার রাতে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম মো. ইসমাইল চৌকিদার (৫৫)। তিনি উপজেলার মধ্য বালিপাড়া গ্রামের মৃত অদেল চৌকিদারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মো. ইসমাইল চৌকিদার তার ছেলে ফিরোজ চৌকিদার (২৫)কে নিয়ে রামচন্দ্রপুর এলাকার দেবীপুরে তার শ্বশুর বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব পরিপরিকল্পিতভাবে ইসমাইল চৌকিদারের ভাতিজা সাইফুল চৌকিদার ও শহীদ চৌকিদারের নেতৃত্বে শহীদের ছেলে সোহেল ও জুয়েলসহ ৭/৮ জন লোক তাদেরকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং ইট দিয়েবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial