প্রধান সূচি

স্বরূপকাঠীতে ৪ জুয়াড়ির কারাদন্ড

পিরোজপুরের (নেছারাবাদ) স্বরূপকাঠী উপজেলায় জুয়া খেলার অপরাধে ৪ জুয়াড়িকে ৩ তিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার সন্ধ্যায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার জড়ৎপট্টি গ্রামের আয়নাল হোসেনের ছেলে ফিরোজ হোসেন, চানপুর মাসুম, আব্দুল খালেকের ছেলে মোশারফ হোসেন ও মন্নান মিয়ার ছেলে মো. মাসুম।

জানা গেছে, বুধবার বিকেলে সাহাপাড়া এলাকায় বাগানে বসে জুয়া খেলার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশে পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যামান আদালত বসিয়ে  আসামীদের ওই  রায় প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial