Thursday, February 18th, 2021
ইন্দুরকানীতে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ
পিরোজপুরের ইন্দুরকানীতে কয়লা ভর্তি জাহাজের নোঙ্গর ফেলতে গিয়ে জাহাজ থেকে নদীতে পড়ে মোহাম্মাদ উল্লাহ (১৮) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে শাহ আমানত-১ রাবেয়া শিপিংয়ের কয়লা বোঝাই একটি জাহাজ মংলা বন্দর থেকে বাগেরহাট যাওয়ার পথে উপজেলার কলারণ চন্ডিপুর এলাকায় কঁচা নদীর মোহনায় জাহাজটি নোঙ্গর করার সময় ওই শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ জাহাজ শ্রমিক মোহাম্মাদ উল্লাহ নড়াইল জোলার সদর উপজেলার বাবুনগর গ্রামের নাজমুল হক মোল্লার ছেলে। ইন্দুরকানী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করছে।বিস্তারিত পড়ুন
নাজিরপুরে ইউপি সদস্যের মাছের ঘেরে গাঁজা চাষ ॥ ১৪টি গাঁজা গাছ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুরে ইউপি সদস্যের মাছের থেকে চাষ করা গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ওই মৎস্য ঘেরের জমিতে চাষ করা ১৪টি গাঁজা গাছ উদ্ধার করেছে। জানা গেছে, উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের (খেজুরতলা) ইউপি সদস্য মো. বাবুল খানের মালিকানাধীন মৎস্য ও সবজি ঘেরে চাষ করা ১৪টি গাঁজা গাছ উদ্ধার করে থানা পুলিশ। ঘের মালিক বালুল খান শেখমাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার দুুপরে নাজিরপুর থানার এসআই মো. দেলোয়ার হোসেন, ফারুক হোসেন, সাইফুল হোসেনের নেতৃত্বে একটি দল ইউপি সদস্যের মাছের ঘেরে অভিযান চালিয়ে গাঁজা গাছবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের সভা
পিরোজপুরের ভান্ডারিয়ায় মুজিব শতবর্ষ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে যুদ্ধকালীন কমান্ডার আব্দুল আজিজ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়বুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা সন্তান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি মো. শিমুল রেজা প্রমূখ।
বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও গুলিবর্ষন ॥ আহত-১
বাগেরহাট পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক খান তানভির হোসেন লিপনের বাড়িতে হামলা ও ফাঁকা গুলি বর্ষন করেছে বলে অভিযোগ উঠেছে। লিপনের কর্মচারী ইকবালকে মারধরের পরে তাকে মেরে ফেলারও হুমকি দিয়েছেন বলে দাবি করেছেন তিনি। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরীর আবেদন ও আহত ইকবালের স্ত্রী মনিরা বেগম একটি অভিযোগ দায়ের করেছেন। দুটি বিষয়েই তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আওয়ামী লীগ নেতা খান তানভির হোসেন লিপন বলেন, পূর্ব শত্রুতার জেরে খারদ্বার এলাকার সুমন পাইক, রাসেল ফকির, হাফিজ ফকির, সুমন হাওলাদার, হারুণ ফকির ও শহিদ শেখবিস্তারিত পড়ুন
পাইকগাছায় আম বাগান মুকুলে ভরে গেছে
শীতের শেষে ফাগুনে হাওয়ায় আম গাছের পল্লবে পল্লবে মুকুলে ভরে গেছে। সোনালি হলুদ রঙের মুকুলে ঢেকে গেছে গাছ । বাতাসে আমের মুকুলের মৌ মৌ গন্ধ। বাগান জুড়ে শুধু মৌমাছির গুঞ্জন। গাছে গাছে মুকুলের এ সৌন্দর্য আর মৌমাছির গুন গুন শব্দে সবার মন কাড়ে। চারিদিকে ছড়িয়ে পড়েছে মুকুলের পাগল করা ঘ্রান। বাতাসে মিশে সৃষ্টি হচ্ছে মৌ মৌ গন্ধ। যে গন্ধ মানুষের মনকে বিমহিত করে। ফুলে ফুলে মৌমাছি উড়ে উড়ে মধু সংগ্রহ করে। আর এতে পরাগায়ন হচ্ছে ফুলের। পাইকগাছার কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ৪টিবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ৪ জুয়াড়ির কারাদন্ড
পিরোজপুরের (নেছারাবাদ) স্বরূপকাঠী উপজেলায় জুয়া খেলার অপরাধে ৪ জুয়াড়িকে ৩ তিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার জড়ৎপট্টি গ্রামের আয়নাল হোসেনের ছেলে ফিরোজ হোসেন, চানপুর মাসুম, আব্দুল খালেকের ছেলে মোশারফ হোসেন ও মন্নান মিয়ার ছেলে মো. মাসুম। জানা গেছে, বুধবার বিকেলে সাহাপাড়া এলাকায় বাগানে বসে জুয়া খেলার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশে পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যামান আদালত বসিয়ে আসামীদের ওই রায় প্রদান করা হয়।
