প্রধান সূচি

ইন্দুরকানীতে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

পিরোজপুরের ইন্দুরকানীতে কয়লা ভর্তি জাহাজের নোঙ্গর ফেলতে গিয়ে জাহাজ থেকে নদীতে পড়ে মোহাম্মাদ উল্লাহ (১৮) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে শাহ আমানত-১ রাবেয়া শিপিংয়ের কয়লা বোঝাই একটি জাহাজ মংলা বন্দর থেকে বাগেরহাট যাওয়ার পথে উপজেলার কলারণ চন্ডিপুর এলাকায় কঁচা নদীর মোহনায় জাহাজটি নোঙ্গর করার সময় ওই শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ জাহাজ শ্রমিক মোহাম্মাদ উল্লাহ নড়াইল জোলার সদর উপজেলার বাবুনগর গ্রামের নাজমুল হক মোল্লার ছেলে। ইন্দুরকানী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করছে। কিন্তু রাতের কারণে উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ূন কবির জানান, শ্রমিক নিখোঁজ হওয়ার খবর শুনে তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। রাতে উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial