প্রধান সূচি

পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে করোনা ভ্যাকসিন গ্রহণের রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে করোনা ভ্যাকসিন গ্রহণের রেজিষ্ট্রেশন বুথ উদ্বোধন করা হয়েছে। কোভিড-১৯ মোকাবেলায় সরকার নির্ধারিত করোনা টিকা প্রত্যাশীদের সহজে রেজিষ্ট্রেশন করার জন্য এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে জেলা পুলিশ।
রবিবার জেলা শহরের সি.ও অফিস মোড়ে স্থাপিত এ বুথ উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার হায়তুল ইসলাম খান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ রেজিষ্ট্রেশন বুথে সেবা প্রত্যাশীরা রেজিষ্ট্রেশন করতে পারবেন। সরকারী নির্দেশনা অনুযায়ী ফ্রন্টলাইনার্সসহ ৪০ বছর থেকে যে কোন বয়স্ক নাগরিক করোনা ভ্যাকসিন নিতে এ বুধ থেকে রেজিষ্ট্রেশন করতে পারবেন। এজন্য আগ্রীহদের জেলা পুলিশের তরফ থেকে জাতীয় পরিচয়পত্র ও ব্যবহৃত মুঠোফোনটি সাথে নিয়ে আসতে বলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial