প্রধান সূচি

Sunday, February 14th, 2021

 

বাগেরহাট পৌরসভা নির্বাচন

খান হাবিবুর রহমান আবারো পৌর মেয়র নির্বাচিত

বাগেরহাট পৌরসভা নির্বাচনে আবারো খান হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন। জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান এর আগে দীর্ঘ ১৭ বছর একটানা পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবারো তিনি নির্বাচিত হলেন।  নির্বাচনে খান হাবিবুর রহমান নৌকা প্রতিক নিয়ে ১৮ হাজার ৮৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাইদ নিয়াজ হোসেন  শৈবাল পেয়েছেন ৩৩৮ ভোট। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাগেরহাট পৌরসভা নির্বাচনে প্রথম বারের মতো ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ন পরিবেশে ভোট দিতে পেরে খুশি পৌরসভার ভোটারবৃন্দ। মহিলা, শত-বছরেরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় যুবলীগ নেতার উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা যুবলীগের সভাপতিসহ দুই নেতাকে কুপিয়ে জখম ও যুবলীগের অফিস ভাংচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের শহীদ মিনার সম্মুখ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী যুবলীগ ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী মানববন্ধনে অংশ নেন। পরে পৌর আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেন আফজাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, ফজলুল হক মনি, ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন মাতুব্বর,বিস্তারিত পড়ুন


উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন

কাউখালীতে আশ্রয়ন প্রকল্পের শিশুদের সাথে ভালবাসা দিবস উদযাপন

‘ফাগুনের এই ক্ষণে ভালোবাস ছড়িয়ে দেই তোমাদের মাঝে’ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীর আশ্রয়ন প্রকল্পে বসবাসরত মানুষের সাথে ‘ফাগুনের রঙে ভালোবাসায়’ ব্যতিক্রমী ক্রীড়া অনুষ্ঠান এবং প্রীতি ভোজ আয়োজন করেছে কাউখালী উপজেলা প্রশাসন। রবিবার কাউখালীর সন্ধ্যা নদীর তীরে আমরাজুড়ি আশ্রয়ন প্রকল্পে বসবাসরত শতাধিক শিশুদের নিয়ে দিনব্যাপী বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  প্রতিযোগিতার মধ্যে ছিল শিশুদের দৌড়, বিস্কুট দৌড়, যেমন খুশি তেমন সাজো, ফুটবল খেলা, মোরগ যুদ্ধ, খেলার সামগ্রী বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্রীড়া প্রতিযোগিতা শেষে  শিশু এবং তাদের অভিবাভবকদের নিয়ে প্রীতি ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন


বিশ্ব ভালোবাসা দিবসে পিরোজপুরে হাজারো পাখির বাসা স্থাপন

ভালোবাসা শুধু মানুষের জন্য হবে এমনটা তো নয়। ভালোবাসা পৃথিবীর সকল প্রাণীর জন্য। “পাখিদের নীড়ে সভ্যতার আকাশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বিশ্ব ভালোবাসা দিবসে পিরোজপুর ইয়ূথ সোসাইটি ‘সহস্র বিহঙ্গ নীড়’ নামে হাজারো পাখির বাসা তৈরি করছে। পাখি রক্ষায় গাছের ডালে ডালে বেঁধে দেয়া হয়েছে পাখিদের বাসা নির্মাণের জন্য মাটির কলস। রবিবার সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গনে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। জেলার সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থানে পাখিদের অবাধ বিচরণের জন্য পর্যায়ক্রমে এক হাজার মাটির কলস বেধে দেওয়া হবে।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে করোনা ভ্যাকসিন গ্রহণের রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে করোনা ভ্যাকসিন গ্রহণের রেজিষ্ট্রেশন বুথ উদ্বোধন করা হয়েছে। কোভিড-১৯ মোকাবেলায় সরকার নির্ধারিত করোনা টিকা প্রত্যাশীদের সহজে রেজিষ্ট্রেশন করার জন্য এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে জেলা পুলিশ। রবিবার জেলা শহরের সি.ও অফিস মোড়ে স্থাপিত এ বুথ উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার হায়তুল ইসলাম খান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ রেজিষ্ট্রেশন বুথে সেবা প্রত্যাশীরা রেজিষ্ট্রেশন করতে পারবেন। সরকারী নির্দেশনা অনুযায়ী ফ্রন্টলাইনার্সসহবিস্তারিত পড়ুন


পিরোজপুরের মঠবাড়িয়ায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু ॥ বসতঘর পুড়ে ছাঁই

পিরোজপুরের মঠবাড়িয়ায় আগুনে পুড়ে মো. সাইফুল ইসলাম (২০) ও মনি বেগম (১৮) এক দম্পতির মৃত্যু হয়েছে। রবিবার ভোরে মঠবাড়িয়া পৌর শহরের ৬নং ওয়ার্ডে পশ্চিম কলেজ রোড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আগুনে তাদের বসত ঘর পুড়ে ছাঁই হয়েছে। নিহত অটো চালক সাইফুল ইসলাম স্থানীয় নলবুনিয়া গ্রামের বারেকের ছেলে। বারেক মঠবাড়িয়া পৌর শহরের বাজারে দীর্ঘদিন ধরে পানি বহনের কাজ করে। মঠবাড়িয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার ভোর রাত ৫টার দিকে ওই বসত ঘরটিতে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ওই ঘরের দোতালায় ঘুমে থাকা অটোচালক সাইফুল ও তার স্ত্রী মনিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial