প্রধান সূচি

গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পিরোজপুরের ঐতিহ্যবাহী ‘দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাব’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  হয়েছে।

শনিবার সকালে দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাব টেনিস মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও টাউন ক্লাবের সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

ক্লাবের এডহক কমিটির সদস্য সচিব এডভোকেট খান মো. আলাউদ্দিনের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন, ক্লাব সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ¦ একেএমএ আউয়াল, ক্লাব সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, ক্লাব সদস্য ক্লাব সদস্য ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক, ক্লাব সদস্য আব্দুর রাজ্জাক মুনান, এডভোকেট কানাই লাল বিশ^াস, মো. মনিরুজ্জামান নাসিম আলী, এডভোকেট মাহমুদ হোসেন শুকুর, ফসিউল ইসলাম বাচ্চু, রেজাউল করিম মন্টু সিকদার, শেখ ফিরোজ আহম্মেদ, এডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, ক্লাবের এডহক কমিটির সদস্য কামরুজ্জামান শামীম।

এদিকে, ক্লাবের বার্ষিক সাধারণ সভায় নির্বাচন বিষয়ে ক্লাবের এডহক কমিটির সদস্য কামরুজ্জামান শামীমের বক্তব্য চলাকালে কিছুটা হট্টগোলের সৃষ্টি হয়। এসময় সভায় উপস্থিত নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

পরে সভার সভাপতি জেলা প্রশাসক ও টাউন ক্লাবের সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন তার বক্তব্যে সৃষ্ট অনাকাঙ্খিত পরিস্থিতির বিষয়ে সকলকে শান্ত রাখার আহবান জানান এবং ক্লাবের নির্বাচনের বিষয়ে আলোচনার মাধ্যমে পরবর্তীতে সময়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়ে সভার কার্যক্রম শেষ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial