পিরোজপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহন
পিরোজপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও ১২ জন কাউন্সিলরের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার তাদের শপথবাক্য পাঠ করান।
বিভাগীয় কমিশনার প্রথমে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত মেয়র মো. হাবিবুর রহমান মালেককে শপথবাক্য পাঠ করান। এরপর তিনি নব-নির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এমএ আউয়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার,
প্রেসক্লাব সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম টিটু। শপথবাক্য পাঠ করার পরে বক্তব্য রাখেন নবনির্বাচিত পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক ও কাউন্সিলর আব্দুস সালাম বাতেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে পিরোজপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হন।
