ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়ে আনোয়ার হোসেন মঞ্জু’র জন্মদিন পালিত
সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কেক কেটে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু’র জন্মদিন পালন করেছে ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়। জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা সদরের ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইত্তেফাক সংবাদদাতা আহাদুল ইসলাম শিমুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ। বিশেষ অতিথি ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মতিউর রহমান শাহিন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মজনু হোসেন রনি।
আলোচনা শেষে আনোয়ার হোসেন মঞ্জু’র দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন সূবর্ণ শিশুদের নিয়ে কেক কেটে সবার মাঝে বিতরণ করা হয়।
