প্রধান সূচি

পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং গ্রুপের সদস্যদের প্রশিক্ষক প্রশিক্ষণ

পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘মেরী স্টোপস- বাংলাদেশ’ এবং ‘সুশীলন’ খুলনা, বাগেরহাট, পিরোজপুর এবং বরিশাল জেলার ২১২টি ইউনিয়নে জেলা পরিবার পরিকল্পনা দপ্তর ও স্থানীয় সরকারের সার্বিক সহায়তার মাধ্যমে কাজ করে যাচ্ছে। পাশাপাশি এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে স্থানীয় সুুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের সম্বনয়ে গঠিত জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং গ্রুপ।
এই কাজের অংশ হিসেবে এ্যাডভোকেসির মাধ্যমে এই তিন জেলার অধীনে ২১২টি ইউনিয়েনে ৪ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলো। এই বরাদ্দকৃত অর্থ তিন জেলার ২১২টি ইউনিয়নে পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে বাস্তবায়িত হচ্ছে।
অন্যদিকে খুলনার মৎস্য-প্রসেসিং কোম্পানী, লবণ ফ্যাক্টরি, জুট মিলগুলোতে পাবলিক প্রাইভেট কার্যক্রমের মাধ্যমে সেবা নিশ্চিত করতে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রমের মাধমে উল্লেখিত কোম্পানীগুলোতে প্রায় ১০ হাজার নারী-পুরুষ পরিবার পরিকল্পনা সেবার আওতায় এসেছে।
তৃর্ণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার লক্ষে স্থানীয় সুুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের সম্বনয়ে গঠিত জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং গ্রুপের সদস্যদের নিয়ে ‘এ্যাডভান্স ফ্যামেলী প্ল্যানিং’ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার খুলনার সিএসএস আভা সেন্টারে ‘ষ্মার্ট এডভোকেসী এপ্রোচ’ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মো. হাবিবুল হক খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক রাম কৃষ্ণ দাস এবং বাগেরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক শেখ মো. আদম।
উপস্থিত ছিলেন, মেরী স্টেপস বাংলাদেশ এর এ্যাডভোকেসি এন্ড কমিউনিকেশন লীড মনজুন নাহার লীড, এডভোকেসি এন্ড কমিউনিকেশন অফিসার তনুশ্রি মানজি, সুশিলনের সম্বন্বয়কারী মোজাহিদুল ইসলাম, টিম এ্যসোসিয়েটের সম্বন্বয়কারী তানজিনা পৃথা।
প্রশিক্ষণে পিরোজপুর, বাগেরহাট ও বরিশাল জেলার জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং গ্রুপের ৩০ জন সদস্য অংশ গ্রহণ করেন। আগামী ৬ ফেব্রুয়ারী প্রশিক্ষণটি শেষ হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial