প্রধান সূচি

পিরোজপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে উত্তর কদমতলা গ্রামের গ্রামের মাঝি বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করে পিরোজপুর সদর থানা পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল জানান, স্থানীয়দের কাছ থেকে সকালে খবর পেয়ে রাস্তার পাশের খালের চর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের গলায় লাল রঙের কাপড় দিয়ে পার্শ্ববর্তী একটি খুটির সাথে বাঁধা ছিল। আর কিছু দূরেই পাওয়া গেছে তার সাথে থাকা মোবাইল ফোন, ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় অন্য এলাকা থেকে এনে হত্যা করে ওই যুবককে ওখানে ফেলে রাখা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। খবর পেয়ে পিরোজপুর পিবিআই এর একটি দলও ঘটনাস্থলে গিয়েছেন।
পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, মৃত ব্যক্তির বাড়ি বাগেরহাট এলাকায়। রাতে তিনি দোলা পরিবহনে করে ঢাকা থেকে এসেছে। তার সাথে আরও একজন লোক ছিলেন। মৃত ব্যক্তির পরিচয়সহ ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial