প্রধান সূচি

পিরোজপুরে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি ও এমপিও প্রদান, বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের শতভাগ উপবৃত্তি প্রদানসহ তাদের জীবনমান উন্নয়নে কারিকুলাম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ, প্রতিবন্ধী বিদ্যালয়ে সহায়ক ভবন নির্মাণ ও সহায়ক উপকরণ প্রদান, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা ও সুবিধাদি প্রদানসহ ১১ দফা দাবী বাস্তবায়নের লক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখা।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার আহবায়ক আমিনা ফারজানা।
সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের দুরাবস্থা ও দাবীসমূহের বিষয়ে বক্তব্য রাখেন, ভান্ডারিয়ার এরিক প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মো. মাইদুল ইসলাম, পিরোজপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি এইচ এম মেসবাহ উদ্দিন, ভান্ডারিয়ার বীর মুক্তিযোদ্ধা হালিম শরীফ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা ফেরদৌসী।
এ সময় মঠবাড়িয়া বিধান মিত্র বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবীন্দ নাথ হাওলাদার, কাউখালী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল মামুনসহ জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় জেলার ১০টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবদি সরকারী কোন অনুদান বা সহায়তা পায় নি। তারপরও তারা প্রতিবন্ধী শিশুদের ৫ম শেণি পর্যন্ত পড়াশুনা চালিয়ে যাচ্ছে। তারা প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবী জানিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial