প্রধান সূচি

পিরোজপুর কারাগারে হত্যা মামলার আসামী যুবলীগ নেতার মৃত্যু

পিরোজপুর জেলা কারাগারে হত্যা মামলায় অভিযুক্ত অনিমেষ হালদার (৩৫) নামে এক আসামীর মৃত্যু হয়েছে। অনিমেষ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চরণী পত্তাশী গ্রামের মনমথ হালদারের ছেলে এবং পত্তাশী ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবাল জানান, রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বুকে ব্যাথা ওঠার পর অনিমেষকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়ার পর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

গত বছরের ২৭ জুলাই পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চরণী পত্তাশী গ্রামে ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মধু সুদন হালদারের স্ত্রী গোলাপী রাণী হালদারকে (৬৫)। এ ঘটনায় ইন্দুরকানী থানায় প্রথমে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়। এরপর ৩০ জুলাই নিহত গোলাপী রাণীর স্বামী মধু সুদন বাদী হয়ে অনিমেষ এবং একই ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন বাবু (২২)কে আসামী করে ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ অভিযুক্ত দুইজনকেই গ্রেফতার করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial