Sunday, January 17th, 2021
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে তিন কাউন্সিলর
বাগেরহাটে মেয়র পদে লড়বেন দুই জন
চতুর্থ ধাপে দেশের ৫৬টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারী। বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই জন মেয়র প্রার্থীসহ ৩৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। রবিবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী রয়েছেন। তবে সাধারণ সদস্যদের মধ্যে ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে একক প্রার্থী রয়েছেন। রবিবার দুপুরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক খান হাবিবুর রহমান বাগেরহাট জেলাবিস্তারিত পড়ুন
পিরোজপুর কারাগারে হত্যা মামলার আসামী যুবলীগ নেতার মৃত্যু
পিরোজপুর জেলা কারাগারে হত্যা মামলায় অভিযুক্ত অনিমেষ হালদার (৩৫) নামে এক আসামীর মৃত্যু হয়েছে। অনিমেষ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চরণী পত্তাশী গ্রামের মনমথ হালদারের ছেলে এবং পত্তাশী ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবাল জানান, রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বুকে ব্যাথা ওঠার পর অনিমেষকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়ার পর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। গত বছরের ২৭ জুলাই পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চরণী পত্তাশী গ্রামে ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মধু সুদন হালদারের স্ত্রী গোলাপী রাণী হালদারকে (৬৫)। এবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠি পৌরসভা নির্বাচন : প্রতীক নয়, ব্যক্তি ইমেজে মেয়র নির্বাচিত করতে চান ভোটাররা
স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনের আর মাত্র ১৪ দিন বাকি। গত ১১ই জানুয়ারি প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা জোর গতিতে চালাচ্ছেন প্রচার-প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের প্রচার প্রচারণায় মূখর হয়ে উঠছে পৌর শহরের অলিগলি। বিশেষকরে মেয়র প্রার্থীদের প্রচার-প্রচারণা চোখে পড়ার মতো। এবারের স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদ মিলিয়ে মোট ৫৫ প্রার্থী নির্বাচন করছেন। ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও ভোটযুদ্ধে নেমেছেন। তারাও মেয়র প্রার্থীদের পাশাপাশি নিয়মিত চালিয়ে যাচ্ছেন গণসংযোগ ও উঠান বৈঠক। স্বরূপকাঠি পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি ওবিস্তারিত পড়ুন
