প্রধান সূচি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে তিন কাউন্সিলর

বাগেরহাটে মেয়র পদে লড়বেন দুই জন

চতুর্থ ধাপে দেশের ৫৬টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারী। বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই জন মেয়র প্রার্থীসহ ৩৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
রবিবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী রয়েছেন। তবে সাধারণ সদস্যদের মধ্যে ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে একক প্রার্থী রয়েছেন।
রবিবার দুপুরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক খান হাবিবুর রহমান বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার ফরাজী বেনজীর আহম্মেদের কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট ফরিদ উদ্দিন, এডভোকেট আজাদ ফিরোজ টিপু, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, কোষাধ্যক্ষ আব্দুল বাকি তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শরিফা হেমায়েত, তেলিগাতি ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদা আক্তারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন বিকেলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাবেক জেলা বিএনপি নেতা সাইদ নিয়াজ হোসেন (শৈবাল) রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা কামরুল ইসলাম গোড়া, অহিদুজ্জামান পল্টু উপস্থিত ছিলেন।
কাউন্সিলর পদে একক প্রার্থীরা হলেন, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবুল হাসেম শিপন, ৬নং ওয়ার্ডে আব্দুল বাকি তালুকদার, ৭নং ওয়ার্ডে শাহ নেওয়াজ মোল্লা দোলন।
এদিকে, পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিনে ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু-বক্কর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৮নং ওয়ার্ড সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাইর রহমান মন্টু মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩নং ওয়ার্ডে তালুকদার রিনা সুলতানা মনোনয়নপত্র জমা দেন। এসময় প্রত্যেক প্রার্থী ছাড়াও দলীয় ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার ফরাজী বেনজীর আহম্মেদ বলেন, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে দুই জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৬ জন, ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে ৩টি সাধারণ কাউন্সিলর পদে একক প্রার্থী রয়েছেন। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২৬ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারী ইভিএম মেশিনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাগেরহাট পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ২০০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৪২১ জন ও নারী ভোটার ১৯ হাজার ৭৭৯জন। এ পৌরসভায় মোট কেন্দ্রের সংখ্যা ১৫টি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial