প্রধান সূচি

পিসি রায়ের বসতবাড়ী ও প্রচীন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

বিশ্বখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বসতবাড়ী, আর.কে.বি.কে হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশন ও ভুবন মোহনী বালিকা বিদ্যালয় পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।

শনিবার সকালে পাইকগাছার রাড়ুলীতে জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাস ভবন, তাঁর প্রতিষ্ঠিত আর.কে.বি.কে হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশন ও তাঁর পিতা কর্তৃক প্রতিষ্ঠিত উপমহাদেশের দ্বিতীয় বালিকা বিদ্যালয় রাড়ুলী ভুবন মোহনী বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, রাড়ুলী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদার, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, প্রভাষক পলাশ দাশ, পাইকগাছা কৃষক লীগের আহবায়ক এডভোকেট আব্দুর রশিদ, প্রধান শিক্ষক গৌতম ঘোষসহ শিক্ষকবৃন্দ ও এলাকার সুধীজন।

দুপুরে সচিব তপন কান্তি ঘোষের প্রিয় স্কুল শিক্ষক কাটিপাড়া গ্রামের মোহন লাল দাশকে দেখতে যান। এ সময় তিনি তার বাসভবনে কিছুক্ষণ অবস্থান করে তাকে সম্মানিত করেন এবং প্রিয় শিক্ষকের শারিরীক খোঁজ খবর নেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial