প্রধান সূচি

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বাগেরহাটে আওয়ামী লীগের সমাবেশ

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বাগেরহাটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাগেরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে খুলনা-বাগেরহাট মহাসড়কের কাটাখালি ট্রাফিক মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ভুইয়া হেমায়তে উদ্দিন, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারি, বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল আলম সাহেব, মনোয়ার হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, প্রচার সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম, অর্থ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাস প্রমুখ।
সমাবেশে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন। করোনা সংক্রমন শুরু হওয়ার পরে বাগেরহাট জেলা আওয়ামী লীগ আয়োজিত একমাত্র ও প্রথম জনসভা হওয়ায় নেতাকর্মীদের সতস্ফুর্তভাবে অংশগ্রহনে কাটাখালি মোড় জন সমুদ্রে পরিনত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেন, বাগেরহাট একটি সম্ভাবনাময় জেলা। আমরা এই জেলাকে একটি সম্মৃদ্ধ জেলায় রূপান্তর করতে চাই। সুখি সম্মৃদ্ধ বাংলাদেশ গড়তে যা যা করা প্রয়োজন আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তা করব। দলীয় টেন্ডারবাজ ও চাঁদাবাজদের হুশিয়ার করে শেখ তন্ময় বলেন, বাগেরহাটে কোন টেন্ডারবাজের জায়গা হবে না। যারা চাঁদাবাজী ও টেন্ডারবাজীর সাথে জড়িত রয়েছেন এখনই বন্ধ না করেন, তা না’হলে আপনাদের বিরুদ্ধে আমরা আইনী ব্যবস্থা নিতে বাধ্য হব। দলের দোহাই দিয়ে কেউ রেহাই পাবেন না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial