প্রধান সূচি

কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বাগেরহাটের কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী এক দম্পতিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার দুপুরে কচুয়া উপজেলা সদরের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় আটক দম্পতির বাড়ি থেকে ২ কেজি গাঁজা, ১২ পিস ইয়াবা ও মাদক বিক্রি করা ২ হাজার ৫শ’ টাকা জব্দ উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ দিন সন্ধ্যায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আটককৃতদের কচুয়া থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, কচুয়া উপজেলার বাজার এলাকার আমির হোসেন শিকদারের ছেলে মো. রিপন শিকদার (৪৮) এবং তার স্ত্রী খাদিজা আক্তার ময়না (৩৯)।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের উপ-পরিদর্শক মো. রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. রিপন শিকদার এবং তার স্ত্রী খাদিজা আক্তার ময়নাকে গাঁজা ও ইয়াবাসহ আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial