প্রধান সূচি

মইনুল সভাপতি : মাসুম সম্পাদক

মোড়েলগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

বাগেরহাটের মোড়েলগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে একুশে টেলিভিশনের এইচ এম মইনুল ইসলাম সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মো. মশিউর রহমান মাসুম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার প্রেসক্লাবের ১৯জন ভোটারের ভোটাধিকার প্রয়োগ শেষে বিকেলে এই ফলাফল ঘোষণা করা হয়।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি হেমায়েত হোসেন হিমু, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম খোকন, অর্থ ও দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম কবির, কার্যনির্বাহী সদস্য মো. জামাল শরীফ, রফিকুল ইসলাম মাসুম, শামীম আহসান মল্লিক ও ফজলুল হক খোকন।

নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন মো. জামাল শরীফ এবং প্রিজাইডিং অফিসার ছিলেন অধ্যাপক জসিম উদ্দিন শাহীন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial