প্রধান সূচি

পিরোজপুরে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মুজিব শতবর্ষ এবং মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে পিরোজপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার পিরোজপুর পুলিশ লাইনস এ এক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জেলার ৩৬ জন পুলিশ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়।
পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, পিরোজপুর প্রেসক্লাবের সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।

এ সময় সংবর্ধিত পুলিশ মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের অংশগ্রহণ এবং মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial