প্রধান সূচি

উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত এদেশের কোটি কোটি মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন শেখ হাসিনা। আর আমাদের অস্তিত্বের উৎসমূল হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় ছোট জুজখোলা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনরঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, এডভোকেট রাজ্জাক খান বাদশা, যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন, সিকদারমল্লিক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, টোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার।

মন্ত্রী এলাকার উন্নয়নের কতা উল্লেখ্য করে বলেন, এই সিকদারমল্লিক ইউনিয়নে বিসিক শিল্পনগরী গড়ে তোলার সকল ব্যবস্থা চূড়ান্ত হয়েছে। এই ইউনিয়ন সংলগ্ন কদমতলায় ৬শ’ একর জমির উপর স্থাপিত হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়। অর্থনৈতিক অঞ্চলের কাজও এগিয়ে চলেছে। তিনি তার উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে উন্নয়নের মহাসড়ক দিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সময় সিকদারমল্লিক ইউনিয়নের অর্ধশতাধিক মুক্তিকামী মানুষের হত্যাকান্ডে হৃদয় বিদারক ঘটনার উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৭০ এর আজকের এই দিনে আপনারা নির্বাচনে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করে স্বাধীনতা পেয়েছিলেন। প্রধানমন্ত্রীকে একইভাবে নির্বাচিত করে আপনারা উন্নয়ন পাচ্ছেন।
মন্ত্রী এর আগে পিরোজপুর-নাজিরপুর সড়কের টেক্সটাইল মিল থেকে বাগেরহাটের কচুয়া পর্যন্ত সড়ক মজবুতিকরণ কাজের উদ্বোধন করেন।
বৃহস্পতিবার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম নাজিরপুরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অসহায়দের শীতবস্ত্র প্রদান করেন। এসময় তিনি আগুনে বসতঘর পুড়ে মযাওয়া ক্ষতিগ্রস্থদের মাছে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেন। এর আগে তিনি নাজিরপুর উপজেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial