মোংলায় অসহায় প্রতিবন্ধিদের মাঝে কারিতাসের শিক্ষা উপরকণ ও পুষ্টিকর খাবার ও সহায়তা প্রদান
মোংলায় অসহায় প্রতিবন্ধি নারী-পুরুষ ও শিক্ষার্থীদের মাঝে ছাগল, মুরগি, হুইল চেয়ার, ওষুধ, দোকানের মুদি মালামাল, শিক্ষা উপকরণ এবং পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।
উপজেলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে কারিতাস’র আয়োজনে ২৬ প্রতিবন্ধি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার অসহায় প্রতিবন্ধিদের হাতে কারিতাসের এ সহায়তা সামগ্রী তুলে দেন।
এসময় চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, কারিতাস’র এসডিডিবি প্রকল্পের জেপিও রবিন রবার্ট গোলদার ও মাঠ কর্মকর্তা রবিন সরকার উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পিরোজপুরে শীতের তীব্রতায় জমে উঠেছে হকার্স মার্কেট (পূর্ববর্তি সংবাদ)
