প্রধান সূচি

চিতলমারীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটের চিতলমারী উপজেলায় কর্মরত সকল সরকারী কর্মকর্তা-কর্মচারী প্রতিবাদ সমাবেশ করেছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ভাস্কর্যের সম্মুখে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, ইউপি চেয়ারম্যান, শিক্ষক-সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাবুল হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শলিফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মো. বাবুল মিয়া, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, চিতলমারী উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক তাওহিদুর রহমান বাবু।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial