প্রধান সূচি

পিরোজপুরে শীতের তীব্রতায় জমে উঠেছে হকার্স মার্কেট

গত কয়েকদিনে পিরোজপুরে শীত যেন জেঁকে বসেছে। আর এই শীতকে সামনে রেখে এখন গরম পোশাক কেনার ব্যস্ততা চলছে। শীত নিবারণ করতে গরম কাপড় কেনায় ব্যস্ত মানুষ। উচ্চ আয়ের মানুষেরা বিভিন্ন নামি-দামি শপিং মল থেকে বিভিন্ন রকমের গরম কাপড় কিনতে পারলেও পিরোজপুরের নিম্নআয়ের মানুষের একমাত্র ভরসা হকারদের বিক্রি করা গরম কাপড়।

পিরোজপুর পৌরসভা সংলঘ্ন শীতের কাপড়ের দোকানগুলো মূলত: গরীবের শীতের মার্কেট বা ডিষ্ট্রিক্ট প্লাজা হিসেবে পরিচিত।

তীব্র শীত আসতে এখনো কিছু সময় বাকি। তবে ইতোমধ্যেই জমে উঠেছে গরীবের শীতের মার্কেটগুলো। এ মার্কেটগুলোর ব্যবসায়ীদের ব্যবসাও চলছে সকাল থেকে রাত পর্যন্ত। নিম্ন আয়ের ক্রেতারা দাম কম পেতে ভিড় জমাচ্ছেন রাস্তার পাশে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে গড়ে উঠা দোকানগুলোতে। এখানে মূলত: নিম্ন আয়ের লোকজন কাপড় কিনে থাকেন। কিন্তু বর্তমানে উচ্চ আয় ও মাঝারি আয়ের লোকজনেরাও এখান থেকে কাপড় কিনছেন। এখানকার ব্যবসায়ীরা শুধু শীতকে সামনে রেখে কাপড় কেনা-বেচা করে থাকেন। শীতকে সামনে রেখে এখানকার ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। এতেই ব্যবসায়ীরা ভালো লাভবান হচ্ছেন।

এই মার্কেটগুলোতে ১০০ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্তও শীতের কাপড় পাওয়া যায়। প্রতিদিন প্রতিটি দোকানে চার থেকে পাঁচ হাজার টাকার বিক্রি হয় বলে জানায় ব্যবসায়ীরা। তবে ব্যবসা ভালো হলেও অন্যান্যবারের তুলনায় এবার দাম কিছুটা বেশি বলে জানায় ক্রেতারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial