প্রধান সূচি

জনসেবার লক্ষ্যে পৌর কাউন্সিলর পদে নির্বাচন করতে চান সমাজসেবক কৃষ্ণ কান্ত দাস

স্বরূপকাঠি পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদকাল প্রায় শেষের দিকে। তবে নির্বাচনের তপসিল ঘোষণা এখনও না হলেও এরই মধ্যে স্বরূপকাঠি পৌর নির্বাচনের আমেজ বইছে সর্বত্র।

আসন্ন স্বরূপকাঠি পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীতা জানান দিচ্ছেন অনেকেই। এরইমধ্যে পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নিজের প্রার্থীতা ঘোষণা করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কৃষ্ণ কান্ত দাস।

কৃষ্ণ কান্ত দাস ওই ওয়ার্ডের শিক্ষক বাদল দাসের ছোট ছেলে। তারুন্যর প্রতীক কৃষ্ণ কান্ত দাস, মহামারি করোনাভাইরাস থেকে শুরু করে অধ্যবদি সাধ্য অনুযায়ী কর্মহীন মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে চলছেন। দিচ্ছেন নানা প্রকার দান অনুদান। তার এই সাহায্য সহযোগিতার পাশাপাশি তিনি সবার অগোচরে ওয়ার্ডের বিভিন্ন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের দিয়ে যাচ্ছেন নানান শিক্ষা উপকরণও। সব মিলিয়ে সমাজ সেবক কৃষ্ণ দাস ওয়র্ডের অসহায় অবহেলিত মানুষের কাছে কুড়িয়েছেন বেশ খ্যাতি ও পরিচিতি।

এই উদীয়মান সমাজ সেবক কৃষ্ণ কান্ত দাস জানান, জীবনে সর্বদা লোভ ও হিংসা দূরে ঠেলে নিজের যোগ্যতায় পরিশ্রম করে আমি ব্যবসায়ী হয়েছি। জীবিকার তাগিদে ব্যবসার পাশাপাশি সর্বদা খোঁজ খবর নিয়েছি অসহায় মানুষের। তাই ওয়ার্ডের অবহেলিত মানুষের কথায় আরো শক্তভাবে জনসেবার লক্ষ্যে পৌর কাউন্সিলর হয়ে জনসেবা করতে চাই। তৃনমূল এই নেতা বলেন, তুলনামূলক পিছিয়ে পড়া, অনুন্নত ১নং ওয়ার্ডকে একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করে কৃষ্ণ কান্ত আরো বলেন, ১নং ওয়ার্ডটি পৌরসভার একটি গুরুত্বপূর্ন ওয়ার্ড হলেও এখানে এখনো নাগরিক সুবিধা অপ্রতুল। তাই আমি আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়ে বিজয়ী হতে পারলে এই ওয়ার্ডের আপামর জনসাধারণের উন্নত নাগরিক সুবিধা নিশ্চিত করার যথাসাধ্য চেষ্টা করবো।

ওয়ার্ডের বেশ কয়েকজন স্থায়ী বাসিন্দারা বলেন, সমাজ সেবক কৃষ্ণ কান্ত দাস একজন সৎ ও আদর্শবান মানুষ। নির্লোভ এই ব্যক্তিটিকে অধ্যবদি কোন লোভ লালসা স্পর্শ করতে পারেনি। তাই এরকম আদর্শবান মানুষকে নির্বাচিত করতে পারলে এ ওয়ার্ডে ডোর টু ডোর উন্নয়ন সম্ভব হবে বলে তারা মনে করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial