আম্বার আইটির পিরোজপুর শাখার উদ্বোধন
পিরোজপুরে আম্বার আইটি লিমিটিডের পিরোজপুর শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুর রাজ্জাক সাইফ স্মৃতি সভাকক্ষে আম্বার আইটি পিরোজপুর শাখার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ প্রশাসন) মোল্লা আজাদ হোসেন (পিপিএম), পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিব আহসান, আম্বার আইটির প্রতিনিধিদের পক্ষে ব্যবসা উন্নয়নের উর্ধ্বতন ব্যবস্থাপক এস এম মহসীন আলম বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন আম্বার আইটি লিমিটেডের পিরোজপুর শাখার স্থানীয় ব্যবসায়িক প্রতিনিধি মো. নিয়াজ ফেরদৌস।
Please follow and like us:
« মুজিববর্ষ উপলক্ষে থানায় চালুকৃত সার্ভিস ডেক্সের মান উন্নয়নে আলোচনা সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সমবায় সমিতিগুলো ॥ মামলার শিকার গ্রাহকরা »
