প্রধান সূচি

পিরোজপুরে ‘নো মাস্ক-নো মুভমেন্ট’ কার্যক্রম শুরু

পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে ‘নো মাস্ক-নো মুভমেন্ট’ কার্যক্রম। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদের সামনের সড়কে (সিও অফিস মোড়) এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ্নেওয়াজ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম বাদলসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, সারা দেশে ‘নো মাস্ক, নো সার্ভিস কার্যক্রম’ চালু আছে। তবে বিভিন্ন অফিসে মানুষের যাতায়াতের সংখ্যা খুবই কম। তাই সকল মানুষ যাতে বাইরে বেরোনোর পর মাস্ক ব্যবহার করে তা নিশ্চিতের লক্ষ্যে পুলিশের উদ্যোগে ‘নো মাস্ক নো, মুভমেন্ট’ কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে যারা মাস্ক ছাড়া বাইরে বের হবে তাদেরকে শহরে ঢুকতে দেওয়া হবে না। আর যতদিন সাধারণ মানুষ পুরোপুরি মাস্ক ব্যবহার না করবে, ততদিন পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial