প্রধান সূচি

ইন্দুরকানীতে প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি জবর দখলের অভিযোগ

পিরোজপুরের ইন্দুরকানীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার উপজেলার ১৬নং পত্তাশী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মতিউর রহমান বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের তৎকালীন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বর্তমান পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বিদ্যালয়ের একখন্ড জমি মাসিক ১৫শ’ টাকা ভাড়া দেন। চুক্তির শর্তানুযায়ী ২০১৭ সালের ৩১ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হলেও অদ্যাবধি ভাড়াটিয়াবৃন্দ ওই জমি অবৈধভাবে ভোগ দখল করছে। চুক্তির ১৩টি শর্তের প্রায় সকল শর্ত ভঙ্গ করেছে ভাড়াটিয়া পত্তাশী গ্রামের মো. শহিদুল ইসলাম শেখ, তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতির আপন ভাই গোলাম মোস্তফা ও হারুন শেখ। এমনকি তারা নতুন কোন চুক্তিও করেন নেই। চুক্তির ৩নং শর্তানুযায়ী এককালীন ভাড়া বাবদ ৯০ হাজার টাকা পরিশোধ করার কথা থাকলেও তারা করেন নাই। তাছাড়াও তৎকালীন স্কুলের হিসেবের নথিপত্রে উক্ত টাকার কোন হিসেব পাওয়া যায় নেই বলে অভিযোগ সূত্রে জানা যায়। চুক্তির ১০নং শর্তে অন্যের কাছে জমি ভাড়া না দেয়ার কথা উল্লেখ রয়েছে। কিন্তু ভাড়াটিয়াবৃন্দ সে শর্ত ভঙ্গ করে জমিতে দোকান তৈরী করে অন্যের কাছে ভাড়া দিয়েছেন। এ বিষয়ে পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ নোটিশ প্রদান করলেও ভাড়াটিয়াগন তা আমলে নেন নেই।
১৬নংপত্তাশী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, বিদ্যালয়ের সম্পত্তি অবৈধ দখলের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। ভাড়ার টাকার কোন হিসেব বিদ্যালয়ের নথিপত্রে পাওয়া যায় নি। বিদ্যালয়ের জমি উদ্ধারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
অভিযোগের বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বর্তমান পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, বিষয়টি আমি একটু বুঝে আপনাদেরকে অবগত করবো।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial