প্রধান সূচি

ভান্ডারিয়ায় হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মবিরতি পালন

পদমর্যাদা ও বেতন স্কেল উন্নীতকরনের দাবীতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে  স্বাস্থ্য সহকারিরা ‘আপনার শিশুকে টিকা দিন’ লেখা ফেষ্টুন (পতাকা) গায়ে জড়িয়ে সারা দেশে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে এই অভিনব কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মূখে ৩২ জন স্বাস্থ্য সহকারি এবং ৫ জন সহ-স্বাস্থ্য সহকারী এই অভিনব কর্মসূচি পালন করে।

কর্মসূচি থেকে স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সরকারকে অবিলম্বে দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় ইপিআইসহ (টিকাদান) সব কার্যক্রম অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে কর্মবিরতি পালন করার ঘোষণা দেয়া হয়। কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মহসিন উদ্দিন, উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক  এ জেড সায়েম, সাংগঠনিক সম্পাদক সাজেদা আক্তার প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial